As a supporter
একটি দেশ, একটি স্বপ্ন, একসাথে বদলে দিই রপ্তানির গল্প
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের পণ্য এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছাতে চায় বৈশ্বিক বাজারে। কিন্তু প্রতিটি রপ্তানি গল্পের পেছনে প্রয়োজন হয় সহায়তা, দিকনির্দেশনা এবং এমন মানুষ ও প্রতিষ্ঠান, যারা চায় দেশ এগিয়ে যাক।
“As a Supporter” আমাদের একটি বিশেষ উদ্যোগ — যেখানে আপনি স্পনসর বা সাপোর্টার হিসেবে যুক্ত হয়ে রপ্তানি সম্ভাবনার অংশ হতে পারেন।
এদের মধ্যে যারা আছেন
Freight Forwarding ও C&F কোম্পানি
আপনাদের অভিজ্ঞতা ও অবকাঠামো আমাদের উদ্যোক্তাদের জন্য হতে পারে বড় সহায়তা। চাইলে আপনারা আমাদের কাজের স্পনসর হতে পারেন — যেমন:
✔ ট্রেইনিং বা ফিল্ড ওয়ার্কে সহযোগিতা
✔ ওয়েবসাইটে কর্পোরেট ব্যানার
✔ উদ্যোক্তাদের বিশেষ ডিসকাউন্ট/সার্ভিস অফার
✔ ভিডিও/ব্লগে ব্র্যান্ড এক্সপোজার
NGO ও উন্নয়ন প্রতিষ্ঠান
আপনারা যদি চান বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়ুক, উদ্যোক্তা তৈরি হোক, তাহলে আমাদের ইনিশিয়েটিভ আপনারা সাপোর্ট করতে পারেন ট্রেইনিং, রিসোর্স, বা গাইডলাইনের মাধ্যমে।
ব্যক্তিগত সহযোগিতা
আপনি যদি একজন দেশপ্রেমিক মানুষ হন এবং মনে করেন আপনার ক্ষুদ্র সহায়তাও দেশের জন্য কিছু করতে পারে — তাহলে এই উদ্যোগে আপনাকে আমরা স্বাগত জানাই।
আপনি যা পাবেন:
✅ স্পনসর লোগো/নাম আমাদের ওয়েবসাইটে
✅ “Supporter Wall”–এ সম্মানজনক স্থান
✅ সোশ্যাল মিডিয়া ও ইভেন্টে ব্র্যান্ড মেনশন
একসাথে এগিয়ে চলি
আপনার সহযোগিতা হতে পারে কোনো এক নতুন রপ্তানিকারকের প্রথম স্বপ্ন পূরণ।